মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা'-সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নে চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও পুলিশের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বর্ণি  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খা ও বর্নি ইউনিয়ন যুবদল নেতা শেহাব মোল্লা।

সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, তাদের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অভিযোগ প্রচার করছে বলে তারা অভিযোগ করেন।

তারা বলেন, কখনো কোনো ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ বা পুলিশের নাম ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন করা হয়নি। অভিযোগকারীদের কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপনের আহ্বান জানান তারা।

এ সময় অভিযুক্তরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। একই সঙ্গে, সত্য উদঘাটনের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসবে বলেও তারা আশা প্রকাশ করেন।

চেকপোস্ট

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা'-সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নে চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও পুলিশের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বর্ণি  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খা ও বর্নি ইউনিয়ন যুবদল নেতা শেহাব মোল্লা।

সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, তাদের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অভিযোগ প্রচার করছে বলে তারা অভিযোগ করেন।

তারা বলেন, কখনো কোনো ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ বা পুলিশের নাম ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন করা হয়নি। অভিযোগকারীদের কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপনের আহ্বান জানান তারা।

এ সময় অভিযুক্তরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। একই সঙ্গে, সত্য উদঘাটনের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসবে বলেও তারা আশা প্রকাশ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত