সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

তীব্র বাতাসে নিয়ন্ত্রণ কঠিন

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে বিধ্বস্ত ২ হেলিকপ্টার

ছবি : সংগৃহীত

তীব্র তাপপ্রবাহ ও শক্তিশালী বাতাসের কারণে ভয়াবহ দাবানলে জ্বলছে গ্রিসের বিভিন্ন এলাকা। রাজধানী এথেন্সের পশ্চিমে আগুন নেভানোর অভিযানে দুটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর চার আরোহীকে উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, এথেন্সের পশ্চিমে উপকূলীয় এলাকা সাথা ও আটিকা অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। অগ্নিনির্বাপণ বিভাগের ভাড়া করা দুটি বেল হেলিকপ্টারে দুজন করে মোট চারজন ক্রু ছিলেন। তারা এলেফসিনা সামরিক বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিলেন।

তবে কী কারণে হেলিকপ্টার দুটি আকাশে সংঘর্ষে জড়িয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আরোহীদের পরিচয় ও বর্তমান অবস্থার বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে ভয়াবহ দাবানলের কারণে পর্যটন দ্বীপ ক্রিট থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বহু বাড়িঘর ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত করে।

প্রবল বাতাসের কারণে প্রায় ৮ হাজার বাসিন্দা ও পর্যটককে রাতারাতি সরিয়ে নেওয়া হলেও পরিস্থিতির কিছুটা উন্নতি হলে তাদের ফিরতে অনুমতি দেওয়া হয়। তবে আগুন নেভানোর অভিযানে ক্রিটে দুই দমকলকর্মীর মৃত্যু হয়েছে।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস সতর্ক করে বলেছেন, দেশটি বর্তমানে ‘চরম আবহাওয়ার’ মুখোমুখি এবং সামনে আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি জানান, ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে, যার কারণে অগ্নিনির্বাপণ উড়োজাহাজ ও হেলিকপ্টার পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

গ্রিস ছাড়াও স্পেন, ফ্রান্স, পর্তুগাল ও যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের কারণে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে দীর্ঘ তাপপ্রবাহ, খরা ও শুষ্ক আবহাওয়া এসব অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

#বিশ্বসংবাদ #গ্রিসদাবানল #জলবায়ুসংকট

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে বিধ্বস্ত ২ হেলিকপ্টার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

তীব্র তাপপ্রবাহ ও শক্তিশালী বাতাসের কারণে ভয়াবহ দাবানলে জ্বলছে গ্রিসের বিভিন্ন এলাকা। রাজধানী এথেন্সের পশ্চিমে আগুন নেভানোর অভিযানে দুটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর চার আরোহীকে উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, এথেন্সের পশ্চিমে উপকূলীয় এলাকা সাথা ও আটিকা অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। অগ্নিনির্বাপণ বিভাগের ভাড়া করা দুটি বেল হেলিকপ্টারে দুজন করে মোট চারজন ক্রু ছিলেন। তারা এলেফসিনা সামরিক বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিলেন।

তবে কী কারণে হেলিকপ্টার দুটি আকাশে সংঘর্ষে জড়িয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আরোহীদের পরিচয় ও বর্তমান অবস্থার বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে ভয়াবহ দাবানলের কারণে পর্যটন দ্বীপ ক্রিট থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বহু বাড়িঘর ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত করে।

প্রবল বাতাসের কারণে প্রায় ৮ হাজার বাসিন্দা ও পর্যটককে রাতারাতি সরিয়ে নেওয়া হলেও পরিস্থিতির কিছুটা উন্নতি হলে তাদের ফিরতে অনুমতি দেওয়া হয়। তবে আগুন নেভানোর অভিযানে ক্রিটে দুই দমকলকর্মীর মৃত্যু হয়েছে।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস সতর্ক করে বলেছেন, দেশটি বর্তমানে ‘চরম আবহাওয়ার’ মুখোমুখি এবং সামনে আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি জানান, ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে, যার কারণে অগ্নিনির্বাপণ উড়োজাহাজ ও হেলিকপ্টার পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

গ্রিস ছাড়াও স্পেন, ফ্রান্স, পর্তুগাল ও যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের কারণে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে দীর্ঘ তাপপ্রবাহ, খরা ও শুষ্ক আবহাওয়া এসব অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত