সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

সক্রিয় ভূমিকা চাইলেন বিএনপি নেতা

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জাতীয় জীবনে বেশ কিছু সমস্যা এখন প্রকট হয়ে উঠছে, যা অতীতে অসমাপ্ত থাকা কাজের প্রভাব। এসব সমস্যা সমাধানে সরকারকে আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জনতার অধিকার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আলাল বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে সরকারের নজর বাড়ানোর কথা বলেন।

তিনি বলেন, “দেশের বর্তমান সমস্যাগুলোর মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম। সরকার এসব বিষয়ে কাজ করছে, তবে আরও বেশি মনোযোগ ও যত্ন নেওয়া প্রয়োজন।”

বিএনপির এই নেতা বলেন, সরকারের আন্তরিকতার ঘাটতি এখন পর্যন্ত দৃশ্যমান নয়, তবে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় আরও শক্তিশালী করা দরকার। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রীর জীবনযাপন প্রসঙ্গে আলাল বলেন, সাদাসিধে জীবনযাপন ও কিছু দৃষ্টান্তমূলক উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজনীতিতে নতুন উদাহরণ তৈরি করেছেন। সরকারি সুযোগ-সুবিধা কম ব্যবহার, প্রটোকল সীমিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়গুলো তিনি তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এসব উদ্যোগ মন্ত্রিপরিষদ ও সরকারি দায়িত্বে থাকা অন্যদের অনুসরণ করা উচিত। এতে জনগণের মধ্যে আস্থা বাড়বে এবং কঠিন সময় মোকাবিলায় ইতিবাচক বার্তা যাবে।

প্রশাসনের বিভিন্ন পর্যায় নিয়েও মন্তব্য করেন আলাল। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, সচিবালয়, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা ব্যক্তিদের কার্যক্রম যাচাই-বাছাই করা প্রয়োজন। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

#বাংলাদেশ_রাজনীতি #আইনশৃঙ্খলা_পরিস্থিতি #গ্যাস_বিদ্যুৎ_সংকট

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জাতীয় জীবনে বেশ কিছু সমস্যা এখন প্রকট হয়ে উঠছে, যা অতীতে অসমাপ্ত থাকা কাজের প্রভাব। এসব সমস্যা সমাধানে সরকারকে আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জনতার অধিকার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আলাল বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে সরকারের নজর বাড়ানোর কথা বলেন।

তিনি বলেন, “দেশের বর্তমান সমস্যাগুলোর মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম। সরকার এসব বিষয়ে কাজ করছে, তবে আরও বেশি মনোযোগ ও যত্ন নেওয়া প্রয়োজন।”

বিএনপির এই নেতা বলেন, সরকারের আন্তরিকতার ঘাটতি এখন পর্যন্ত দৃশ্যমান নয়, তবে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় আরও শক্তিশালী করা দরকার। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রীর জীবনযাপন প্রসঙ্গে আলাল বলেন, সাদাসিধে জীবনযাপন ও কিছু দৃষ্টান্তমূলক উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজনীতিতে নতুন উদাহরণ তৈরি করেছেন। সরকারি সুযোগ-সুবিধা কম ব্যবহার, প্রটোকল সীমিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়গুলো তিনি তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এসব উদ্যোগ মন্ত্রিপরিষদ ও সরকারি দায়িত্বে থাকা অন্যদের অনুসরণ করা উচিত। এতে জনগণের মধ্যে আস্থা বাড়বে এবং কঠিন সময় মোকাবিলায় ইতিবাচক বার্তা যাবে।

প্রশাসনের বিভিন্ন পর্যায় নিয়েও মন্তব্য করেন আলাল। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, সচিবালয়, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা ব্যক্তিদের কার্যক্রম যাচাই-বাছাই করা প্রয়োজন। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত