বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

ক্ষোভ শিক্ষার্থীদের

গোবিপ্রবির গণঅভ্যুত্থান দিবসের ফিস্টে ডালে নাড়িভুঁড়ি ও পচা ডিমের অভিযোগ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ ফিস্টের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে পরিবেশিত খাবারের ডালের মধ্যে মুরগির নাড়িভুঁড়ি পাওয়া গেছে। এছাড়া কয়েকটি সিদ্ধ ডিম পচা ছিল বলেও অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, বিশেষ আয়োজনের খাবার নিয়ে তাদের প্রত্যাশা থাকলেও নিম্নমানের খাবারের কারণে অনেকেই তা খেতে পারেননি এবং ফেলে দিতে বাধ্য হয়েছেন।

তিতুমীর হলের আবাসিক শিক্ষার্থী রাকিউল আলম রানা বলেন, দিবস উপলক্ষে ভালো মানের খাবারের আশা করেছিলেন তারা। কিন্তু পরিবেশিত খাবারের মান হতাশাজনক হওয়ায় বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ ঘটনায় তিতুমীর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বনলতা ও অপরাজিতা হলের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা আবাসিক হলগুলোতে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, হলের খাবারের মান নিয়ে অভিযোগ তার নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীরা নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ভবিষ্যতে আবাসিক হলগুলোতে নিরাপদ ও উন্নতমানের খাবার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

#গোবিপ্রবি #শিক্ষার্থীদের_ক্ষোভ #খাবারের_মান_নিয়ে_অভিযোগ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

গোবিপ্রবির গণঅভ্যুত্থান দিবসের ফিস্টে ডালে নাড়িভুঁড়ি ও পচা ডিমের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ ফিস্টের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে পরিবেশিত খাবারের ডালের মধ্যে মুরগির নাড়িভুঁড়ি পাওয়া গেছে। এছাড়া কয়েকটি সিদ্ধ ডিম পচা ছিল বলেও অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, বিশেষ আয়োজনের খাবার নিয়ে তাদের প্রত্যাশা থাকলেও নিম্নমানের খাবারের কারণে অনেকেই তা খেতে পারেননি এবং ফেলে দিতে বাধ্য হয়েছেন।

তিতুমীর হলের আবাসিক শিক্ষার্থী রাকিউল আলম রানা বলেন, দিবস উপলক্ষে ভালো মানের খাবারের আশা করেছিলেন তারা। কিন্তু পরিবেশিত খাবারের মান হতাশাজনক হওয়ায় বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ ঘটনায় তিতুমীর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বনলতা ও অপরাজিতা হলের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা আবাসিক হলগুলোতে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, হলের খাবারের মান নিয়ে অভিযোগ তার নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীরা নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ভবিষ্যতে আবাসিক হলগুলোতে নিরাপদ ও উন্নতমানের খাবার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত