গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে জেলা বিএনপির অনুমোদনে গঠিত অন্তর্বর্তীকালীন এই কমিটিতে এস এম তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দ্বারাকে সদস্যসচিব করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান ও সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম তৌফিকুল ইসলামকে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারাকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।
নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে অনুমোদনের জন্য জেলা বিএনপির কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০২১ সালের ১৩ নভেম্বর দুই বছরের মেয়াদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬