গোপালগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মো. শিপন মিয়া (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। ডিবির দাবি, ওই ফোনে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে।
পুলিশ জানায়, গত ১৬ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চর সোনাকুর সাকিন এলাকার সিও অফিস মোড়সংলগ্ন একটি রিকশার গ্যারেজে অভিযান চালায় ডিবির একটি দল।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শিপন মিয়াকে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকার বাসিন্দা।
ডিবির পক্ষ থেকে জানানো হয়, আটকের সময় শিপন মিয়া NBAJEE নামের একটি অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছিলেন বলে পুলিশ দেখতে পায়। পরে তার মোবাইল ফোন পরীক্ষা করে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল থাকার তথ্য পাওয়া যায়।
পুলিশের দাবি, শিপন মিয়া দীর্ঘদিন ধরে এসব অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি একজন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬