বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতে সচেতনতার আহ্বান ডিসির

গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষক কর্মশালা

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দকে নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে নিরাপদ খাদ্য ও ফ্লিপচার্ট ব্যবহার বিষয়ক কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আন্দোলনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

কর্মশালায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে সচেতন ভোক্তা হিসেবে করণীয় এবং আধুনিক খাদ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

বক্তারা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্লিপচার্ট ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও পরিচ্ছন্নতা সম্পর্কে সহজে সচেতন করা সম্ভব হবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#গোপালগঞ্জ_সংবাদ #নিরাপদ_খাদ্য #কর্মশালা

চেকপোস্ট

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষক কর্মশালা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দকে নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে নিরাপদ খাদ্য ও ফ্লিপচার্ট ব্যবহার বিষয়ক কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আন্দোলনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

কর্মশালায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে সচেতন ভোক্তা হিসেবে করণীয় এবং আধুনিক খাদ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

বক্তারা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্লিপচার্ট ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও পরিচ্ছন্নতা সম্পর্কে সহজে সচেতন করা সম্ভব হবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত