সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ১০ প্লাটুন

গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের অংশ হিসেবে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে বাহিনীটি। সেই ধারাবাহিকতায় গোপালগঞ্জে অতিরিক্ত ১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় এলাকায় এসব সদস্যের দায়িত্ব বণ্টন করা হবে। এ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা এবং পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রাখবেন। পাশাপাশি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কাজ করবেন তাঁরা।

চেকপোস্ট

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ১০ প্লাটুন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত