রোববার, ১৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন

গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক তথ্যে এ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয়তা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও নির্দেশনার ভিত্তিতে এ দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। এ ক্ষেত্রে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করবেন তারা।

প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই এ মোতায়েনের মূল উদ্দেশ্য।

বিজিবি আরও জানিয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ অনুসরণ করেই মোতায়েন করা সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

চেকপোস্ট

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত