প্রযুক্তির বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন স্বীকৃতি এনেছেন ঢাকার কেরানীগঞ্জের মাহাবুব হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি পেয়েছেন সম্মানজনক ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাওয়ার্ড’।
জাপানের টোকিওতে অনুষ্ঠিত গুগল প্রোডাক্ট এক্সপার্ট সামিট ২০২৬-এর এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক আয়োজনে ‘সোশ্যাল হেল্প’ বিভাগে সেরা হয়ে এই পুরস্কার অর্জন করেন তিনি।
এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক গুগল স্বেচ্ছাসেবী কমিউনিটির পুরস্কারের তালিকায় প্রথমবার বাংলাদেশের নাম যুক্ত হয়েছে।
মাহাবুবের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আড়াই হাজারের বেশি সক্রিয় প্রোডাক্ট এক্সপার্ট ২০টিরও বেশি ভাষায় ৫০টির বেশি গুগল পণ্য নিয়ে ব্যবহারকারীদের সহায়তা করছেন।
২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার কমিউনিটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে ‘বাংলাদেশ লোকাল গাইডস’ কমিউনিটি প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত হন। বর্তমানে তিনি এই কমিউনিটির প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবে কাজ করছেন।
এ ছাড়া গুগল লোকাল গাইডস প্ল্যাটফর্মে অবদানের জন্য ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। ২০২০ সালে ‘গাইডিং স্টার’, ২০২১ সালে ‘মিটআপ চ্যাম্পিয়ন’ এবং ২০২৫ সালে ‘অ্যাক্সেসিবিলিটি চ্যাম্পিয়ন’ হিসেবেও স্বীকৃতি পান।
২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত মাউন্টেন ভিউ, লন্ডন, বেঙ্গালুরু ও টোকিওসহ বিভিন্ন আন্তর্জাতিক সামিটে ১০ বার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মাহাবুব।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬