গায়েবি ও ভূতুড়ে মামলা যেন না হয় এমন নির্দেশনা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউস। তিনি বলেছেন, কোনো মিথ্যা মামলা তৈরি করে কাউকে আসামি করা যাবে না। তবে প্রকৃত অপরাধীকেও ছাড় দেওয়া যাবে না।
হুইপ বলেন, ‘বিএনপি জেনে-শুনে কোনো অন্যায় করবে না, কোনো অন্যায়কে বিএনপি আশ্রয়-প্রশ্রয় দেবে না’ এটাই দলের অঙ্গীকার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ জি কে গউস বলেন, গত ১৭ বছরে বিভিন্ন অনিয়ম নিয়মে পরিণত হয়েছে। এরপর অন্তর্বর্তীকালীন দুই বছরে ‘মব কালচার’ তৈরি হয়েছিল। এখন সেখান থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। এটি কঠিন কাজ। দীর্ঘ সময় আইন অমান্য করতে করতে মানুষের মধ্যে আইন না মানার একটি অভ্যাস তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল বহন করবে না উল্লেখ করে হুইপ বলেন, একজন ব্যক্তি যত ত্যাগ বা আত্মত্যাগই করে থাকুন না কেন, তার কোনো অপকর্মের দায় বিএনপি বা রাষ্ট্র বহন করবে না।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে হুইপ বলেন, সরকারের বিশেষ প্রণোদনা যেন প্রকৃত যোগ্য ব্যক্তিরাই পান। সেবা নিতে আসা মানুষের সঙ্গে হাসিমুখে সেবা দিতে হবে।
তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সরকারি সেবা পেতে হয়রানির শিকার না হন, সেদিকে প্রশাসনকে বিশেষ নজর দিতে হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬