বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

অর্থনৈতিক চাপ নিয়ে উদ্বেগ

গাজা যুদ্ধে ইসরায়েলের খরচ ১৪০ বিলিয়ন ডলার!

ছবি : এআই নির্মিত

গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের কারণে ইসরায়েলের আর্থিক ক্ষতির পরিমাণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধের ব্যয় ও ক্ষয়ক্ষতি মিলিয়ে দেশটির অর্থনৈতিক চাপ এখন প্রায় ৪২০ বিলিয়ন শেকেল বা ১৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য মার্কার

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান ব্যয় অব্যাহত থাকলে খুব শিগগিরই এই পরিমাণ অর্ধ ট্রিলিয়ন শেকেলে পৌঁছাতে পারে। ২০২৩ সালের অক্টোবরের হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় ২০২৬ সালেও তৃতীয় বছরের মতো ১৭৫ বিলিয়ন শেকেলের বেশি রয়েছে, যা ২০২২ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।

ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিচালনা, ব্যাপক বোমাবর্ষণ এবং প্রায় ২ লাখ ২০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের কারণে ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। একই সঙ্গে ট্যাংকের গোলা ও সামরিক সরঞ্জামের ঘাটতিও দেখা দিয়েছে।

এদিকে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়াতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি তেল আবিবে বিতর্কিত বিলবোর্ড প্রচারণা শুরু করেছে।

ওই প্রচারণায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, হিজবুল্লাহ নেতা নাইম কাসেম এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে ‘ইসরায়েলের শত্রু’ হিসেবে তুলে ধরা হয়েছে। বিলবোর্ডে লেখা হয়েছে, ‘তারা চায় নেতানিয়াহু হারুক। তাদের জিততে দেবেন না।’

অন্যদিকে পূর্ব জেরুজালেমের শুয়াফাত শরণার্থী শিবিরে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর একটি স্কুল ও ক্লিনিক দখলের অভিযোগ উঠেছে জেরুজালেম পৌরসভার বিরুদ্ধে।

ইউএনআরডব্লিউএ-এর পশ্চিম তীর বিষয়ক পরিচালক রোলান্ড ফ্রেডরিখ এ ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইসরায়েলি কর্তৃপক্ষের সমালোচনা করেছেন।

এদিকে প্রত্নতাত্ত্বিক গবেষণায় ঐতিহাসিক ফিলিস্তিনের রামাত গান এলাকায় একটি ফুটবল স্টেডিয়ামের নিচে সপ্তম-অষ্টম শতাব্দীর একটি প্রাচীন বাণিজ্যিক কমপ্লেক্সের সন্ধান পাওয়ার খবর জানিয়েছে ইসরায়েল অ্যান্টিকুইটিজ অথরিটি।

গাজা যুদ্ধ শুধু মানবিক সংকট নয়, ইসরায়েলের অর্থনীতি ও সামরিক ব্যয়ের ওপরও বড় ধরনের চাপ তৈরি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

#গাজা_যুদ্ধ #ফিলিস্তিন_সংকট #ইসরায়েল_ব্যয়

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

গাজা যুদ্ধে ইসরায়েলের খরচ ১৪০ বিলিয়ন ডলার!

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত