সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ব্যক্তিগত কারণ দেখিয়ে জিওপি

গণঅধিকার পরিষদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিলেন দর্পণ চৌধুরী

ছবি : চেকপোস্ট

গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে স্বেচ্ছায় ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন দর্পণ কুমার চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সংগঠনটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দর্পণ কুমার চৌধুরী জানান, গত ২৬ মে ২০২৬ তারিখে অনিচ্ছা সত্ত্বেও তিনি গণঅধিকার পরিষদে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে ব্যক্তিগত কারণে সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টের সঙ্গে গণঅধিকার পরিষদের রাঙামাটি জেলা কমিটির একটি নথিও প্রকাশ করেন তিনি। ওই নথিতে তার সাংগঠনিক পদ ও দায়িত্বের বিষয়টি উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

তবে ইস্তফার পেছনে কোনো নির্দিষ্ট সাংগঠনিক বিরোধ বা অন্য কোনো কারণের কথা উল্লেখ করেননি দর্পণ চৌধুরী। তিনি ব্যক্তিগত কারণেই সংগঠন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।

#রাজনীতি #গণঅধিকার_পরিষদ #দর্পণ_চৌধুরী

চেকপোস্ট

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

গণঅধিকার পরিষদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিলেন দর্পণ চৌধুরী

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে স্বেচ্ছায় ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন দর্পণ কুমার চৌধুরী। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সংগঠনটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দর্পণ কুমার চৌধুরী জানান, গত ২৬ মে ২০২৬ তারিখে অনিচ্ছা সত্ত্বেও তিনি গণঅধিকার পরিষদে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে ব্যক্তিগত কারণে সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টের সঙ্গে গণঅধিকার পরিষদের রাঙামাটি জেলা কমিটির একটি নথিও প্রকাশ করেন তিনি। ওই নথিতে তার সাংগঠনিক পদ ও দায়িত্বের বিষয়টি উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

তবে ইস্তফার পেছনে কোনো নির্দিষ্ট সাংগঠনিক বিরোধ বা অন্য কোনো কারণের কথা উল্লেখ করেননি দর্পণ চৌধুরী। তিনি ব্যক্তিগত কারণেই সংগঠন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত