রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) সকাল আনুমানিক ১১টায় গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর-এর নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল গঙ্গাচড়া ইউনিয়নের গঙ্গাচড়া বাজারের পাবলিক টয়লেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন মো. আব্দুল আলীম (৪০), গঙ্গাচড়া বাজার এলাকার বাসিন্দা এবং মো. শাহিনুর ইসলাম (৪২), দোলাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, মাদকের বিরুদ্ধে গঙ্গাচড়া থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬