মূল পাতা

সর্বশেষ

খুলনা - ঢাকা রুটে বিরতিহীন ট্রেন চালু হচ্ছে জানুয়ারিতে

রবিউল হোসেন খান
রবিউল হোসেন খান স্টাপ রিপোর্টার
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬
খুলনা - ঢাকা রুটে বিরতিহীন ট্রেন চালু হচ্ছে জানুয়ারিতে

খুলনা - ঢাকা রুটে বিরতিহীন ট্রেন চালু হচ্ছে জানুয়ারিতে 

 খুলনা থেকে ঢাকায় যাতায়াত আরোও সহজ ও সাশ্র‍য়ী করতে আগামী জানুয়ারিতে নতুন একটি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া নতুন কোচ যুক্ত হওয়ার পর মোংলা - ঢাকা রুটেও ট্রেন চালুর উদ্যোগ হচ্ছে। আজ ২৪ নভেম্বর দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান, রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবী। তিনি বলেন, খুলনা ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘ দিনের চাহিদার কথা বিবেচনা করে নতুন বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে জানুয়ারিতেই ট্রেনটির যাত্রা শুরু হবে। পাশাপাশি যাত্রী সেবার মান বাড়াতে নতুন কোচ সংযোজনসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। আলী আজগর লবী আরও বলেন, ভারত থেকে দ্ধিতীয় দফায় নতুন ২০০ কোচ আসার পর খুলনা ঢাকা - রুটের পাশাপাশি মোংলা ঢাকা রুটে ট্রেন চালর পরিকল্পনা রয়েছে। এতে দক্ষিন - পশ্চিমাঞ্চলের মানুষের রেল যোগাযোগ আরোও সম্প্রসারিত হবে এবং মোংলা কেন্দ্রিক বানিজ্যক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে। তিনি জানান, খুলনা বিভাগের আরোও তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রেলওয়ের পরিত্যাক্ত সম্পত্তিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে হোটেল নির্মান করা হবে । রেলওয়ের লোকসান প্রসঙ্গে, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, রেলখাতকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিনত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। টিকিটের কালোবাজারি বন্ধ, অনিয়ম, দুর্নীতি নিয়ন্ত্রন এবং যাত্রীসেবার মান উন্নয়নে পাশাপাশি আয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়ার প্রতি মানুষের আস্থা বাড়বে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

খুলনা - ঢাকা রুটে বিরতিহীন ট্রেন চালু হচ্ছে জানুয়ারিতে
0:00 0:00
1.0x
চেকপোস্ট

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খুলনা - ঢাকা রুটে বিরতিহীন ট্রেন চালু হচ্ছে জানুয়ারিতে

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত