বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় হানি ট্রাফের শিকার ঢাকার ব্যবসায়ী, আটক ৬ জন

ছবি: প্রতিকী

খুলনায় হানি ট্রাফের শিকার হয়েছেন আলতাফ হোসেন নামের ঢাকার এক রিয়েল স্টেট ব্যবসায়ী। গতকাল সোমবার রাতে তাকে সোনাডাঙ্গা থানার দ্ধিতীয় আবাসিক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

 হানি ট্রাফের শিকার ব্যক্তি ঢাকার বাসিন্দা। আটককৃতরা হলেন- রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম। পুলিশ ও স্থানীয়রা জানান, রিয়েল স্টেট ব্যবসায়ী আলতাফ হোসেনের একটি প্রজেক্ট খুলনার খালিশপুর এলাকার চলমান। 

খালিশপুর এলাকায় তার একটি জমি বিক্রি করে দেওয়ার কথা বলে প্রতারকরা  রিয়েল স্টেট ব্যবসায়ীকে রাতে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নং - রোডের ২৭৭ নং- বাড়ির - ২ ফ্লাটে ডেকে নেয়। এরপর তাকে বিবস্ত্র করে মারধর করতে থাকে। এমন অভিযোগের ভিত্তিতে রাতে ঔই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেয় পুলিশ। 

সোনাডাঙ্গার থানার এসআই আশরাফুল আলম বলেন, উর্ধবতন কর্মকর্তার ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।এরপর তাদেরকে আটক করা হয়। ব্যবসায়ীকে মেরে বিবস্ত্র করে তারা নগদ ১ লক্ষ টাকা ও একটি সই করা চেক তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। এব্যাপারে সোনাডাঙ্গায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

খুলনায় হানি ট্রাফের শিকার ঢাকার ব্যবসায়ী, আটক ৬ জন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

খুলনায় হানি ট্রাফের শিকার হয়েছেন আলতাফ হোসেন নামের ঢাকার এক রিয়েল স্টেট ব্যবসায়ী। গতকাল সোমবার রাতে তাকে সোনাডাঙ্গা থানার দ্ধিতীয় আবাসিক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

 হানি ট্রাফের শিকার ব্যক্তি ঢাকার বাসিন্দা। আটককৃতরা হলেন- রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম। পুলিশ ও স্থানীয়রা জানান, রিয়েল স্টেট ব্যবসায়ী আলতাফ হোসেনের একটি প্রজেক্ট খুলনার খালিশপুর এলাকার চলমান। 

খালিশপুর এলাকায় তার একটি জমি বিক্রি করে দেওয়ার কথা বলে প্রতারকরা  রিয়েল স্টেট ব্যবসায়ীকে রাতে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নং - রোডের ২৭৭ নং- বাড়ির - ২ ফ্লাটে ডেকে নেয়। এরপর তাকে বিবস্ত্র করে মারধর করতে থাকে। এমন অভিযোগের ভিত্তিতে রাতে ঔই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেয় পুলিশ। 

সোনাডাঙ্গার থানার এসআই আশরাফুল আলম বলেন, উর্ধবতন কর্মকর্তার ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।এরপর তাদেরকে আটক করা হয়। ব্যবসায়ীকে মেরে বিবস্ত্র করে তারা নগদ ১ লক্ষ টাকা ও একটি সই করা চেক তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। এব্যাপারে সোনাডাঙ্গায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত