খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি দমনে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত
চলমান সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে করনীয় নির্ধারনের বৈঠক করেছেন খুলনার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যৈষ্ঠ কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত খুলনা সার্কিট হাউজে এই বৈঠক চলে। সভায় আইন শৃংখলা পরিস্থিতির অবনতি রোধ এবং অপরাধ দমনে বিভিন্ন ইউনিটের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান বা ব্লক রেইড পরিচালনা, মহাসড়ক ও প্রধান সড়কে চেকপোস্ট স্থাপন, এজন্য ২০০ আনসার পদায়ন, নিয়মিত টহল ও গেয়েন্দা তৎপরতা বৃদ্ধি, লাইসেন্স বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়। গতকাল শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে তেমন সাফল্য দেখাতে পারেনি সংস্থাটি। তবে এসআরবি অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ভাই রকিকে গ্রেফতার করেছে। এছাড়া রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর হাস প্রজনন খামার এলাকায় সাবেক মহিলা কাউন্সিলরের বাসায় অভিযান চালায় এসআরবি -৬ ও দৌলতপুর থানা পুলিশ। এসময় মহিলা কাউন্সিলরের বাসা থেকে অভিযান চালিয়ে ২ টি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে এসআরবি -৬। ঘটনাস্থল থেকে আটক করা হয় সাবেক কাউন্সিলর সাহিদা বেগমকে। খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাদুর রহমান, এসআরবি -৬, জেলা পুলিশ, নৌপুলিশ আমর্ড পুলিশ, কোস্টগার্ডসহ গোয়েন্দা সংস্থার উর্ধবতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধায় খুলনা সার্কিট হাউজে জেলা আইন শৃংখলা পরিস্থিতি সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও বিভাগীয় প্রশাসন, আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপিন,জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসায়ী, চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন। আইন শৃংখলা পরিস্থিতি সংক্রান্ত বিশেষ সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন, খুলনা মহানগর বিএনপি সভাপতি অ্যাড : শফিকুল আলম মনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান, ওয়াসা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, এনসিপির আহবায়ক আহমেদ হামীম রাহাত, খুলনা পুলিশ সুপার সরকার ওমর ফারুক, মহানগর পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার ( দক্ষিন) রিপন চন্দ্র সরকার,
এসআরবি, বিজিবি, ব্যবসায়ী, চিকিৎসক নেতৃবৃন্দ। উপস্থিত ব্যক্তিদের মতামত সংগ্রহ করেন খুলনার বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন। পরে আইন শৃংখলা বাহিনীর জ্যৈষ্ঠ কর্মকর্তাদের নিয়ে পৃথক পৃথক আরেকটি বৈঠক শুরু হয়। গতকাল শুক্রবার পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সাথে কথা বলে অভিযান জোরদারের তথ্য পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত বড় কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি মহানগর পুলিশ। খুব শিগগিরই অন্যান্য বাহিনীকে সাথে নিয়ে যৌথ অভিযান হতে পারে বলে বলে জানিয়েছে কেএমপির কর্মকর্তারা। জানতে চাইলে, কেএমপির উপ- পুলিশ কমিশনার রেজাউর রহমান বলেন, অপরাধ প্রবন এলাকায় পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। নগরীর প্রবেশদ্ধারে চেকপোস্ট বৃদ্ধি, পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। খুব শিগগিরই অপরাধীরা ধরা পড়বে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে বলে আমরা আশাবাদী।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬