মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ডিবির অভিযানে আটক

খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ গ্রেফতার

ছবি : চেকপোস্ট

খুলনা মহানগরীর হরিনটানা থানায় দায়ের করা সংঘবদ্ধ ডাকাতির মামলায় এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের দাবি, গ্রেফতার জিহাদ শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, হরিনটানা থানায় দায়ের করা সংঘবদ্ধ ডাকাতির মামলার তদন্তে জিহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের সঙ্গে জিহাদের যোগাযোগের বিষয়টিও উঠে এসেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার মূল রহস্য উদঘাটন এবং জড়িত অন্যদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Image

#ডিবি_অভিযান #খুলনা_নিউজ #ডাকাতি_মামলা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

খুলনা মহানগরীর হরিনটানা থানায় দায়ের করা সংঘবদ্ধ ডাকাতির মামলায় এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের দাবি, গ্রেফতার জিহাদ শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, হরিনটানা থানায় দায়ের করা সংঘবদ্ধ ডাকাতির মামলার তদন্তে জিহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের সঙ্গে জিহাদের যোগাযোগের বিষয়টিও উঠে এসেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার মূল রহস্য উদঘাটন এবং জড়িত অন্যদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত