সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় নিজ মুদি দোকানে বসা অবস্থায় গুলিবিদ্ধ ব্যবসায়ী

ছবি: চেকপোস্ট

খুলনা সদর থানা এলাকায় নিজ মুদি দোকানে বসে থাকা অবস্থায় আকাশ কুন্ডু (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রসরোড গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। গুলিতে তাঁর তলপেট বিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ টুটপাড়া ক্রসরোড গাছতলা মন্দিরের সামনে আকাশ কুন্ডুর মুদি দোকান। শনিবার সন্ধ্যায় তিনি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, গুলিবিদ্ধ আকাশ কুন্ডুকে স্থানীয় লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, আকাশ কুন্ডু একজন মুদি ব্যবসায়ী। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এদিকে, একই দিন সকাল ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলায় গুলিবিদ্ধ হয়েছেন যুবদলের এক নেতা। উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ।

আহত রামীম বিশ্বাস (৩২) পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা জানান, রামীম বিশ্বাস মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

চেকপোস্ট

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

খুলনায় নিজ মুদি দোকানে বসা অবস্থায় গুলিবিদ্ধ ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত