বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মূল পাতা

সারাদেশ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

রবিউল হোসেন খান,
রবিউল হোসেন খান, স্টাফ রিপোর্টার, খুলনা::
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ আপডেট : ১০ অক্টোবর ২০২৬
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ছবি: সংগৃহীত

 খুলনা নগরীর কাশেমনগর  সড়কে আসাদুজ্জামান জনি (২৭) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার ১০ অক্টোবর বিকাল আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত জনি ঔই এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। তিনি বটিয়াঘাটায় জিএমআই গ্যাস কোম্পানিতে অপারেটর হিসেবে কাজ করেন। 

চিকিৎসদের বরাতে জানাগেছে, তিনি আশংকামুক্ত। আহত জনি, ঘটনার সময় তিনি বাড়ির সামনের সড়কে দাড়িয়ে ছিলেন। এসময় কালো রঙের একটি মোটরসাইকেলে করে দুই ব্যাক্তি সেখানে আসে। তাদের মুখে মাস্ক পরা ছিল। কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। গুলিটি তার কোমরের ডান পাশের নিচের দিকে লাগে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। 

চিকিৎসদের বরাতে জানাগেছে, তার শারীরিক অবস্থা আশংকামুক্ত। তবে কারা এ হামলার সাথে জড়িত এবং কি কারনে তাকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি লোকমান হোসেন জানান, কাশিমনগরে জনি নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। কারা এ ঘটনায় জড়িত, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

 খুলনা নগরীর কাশেমনগর  সড়কে আসাদুজ্জামান জনি (২৭) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার ১০ অক্টোবর বিকাল আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত জনি ঔই এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। তিনি বটিয়াঘাটায় জিএমআই গ্যাস কোম্পানিতে অপারেটর হিসেবে কাজ করেন। 

চিকিৎসদের বরাতে জানাগেছে, তিনি আশংকামুক্ত। আহত জনি, ঘটনার সময় তিনি বাড়ির সামনের সড়কে দাড়িয়ে ছিলেন। এসময় কালো রঙের একটি মোটরসাইকেলে করে দুই ব্যাক্তি সেখানে আসে। তাদের মুখে মাস্ক পরা ছিল। কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। গুলিটি তার কোমরের ডান পাশের নিচের দিকে লাগে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। 

চিকিৎসদের বরাতে জানাগেছে, তার শারীরিক অবস্থা আশংকামুক্ত। তবে কারা এ হামলার সাথে জড়িত এবং কি কারনে তাকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি লোকমান হোসেন জানান, কাশিমনগরে জনি নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। কারা এ ঘটনায় জড়িত, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত