শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালীর উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
র্যালীর উদ্বোধনকালে কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরির কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সম্মিলিতভাবে খুলনা মহানগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-এর নেতৃত্বে র্যালীটি শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাদিস পার্কে এসে শেষ হয়।
র্যালীতে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশিদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ শাম্মীউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানসহ কেসিসির সকল কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
এছাড়া কেএমপি, জেলা প্রশাসন, বিএনসিসি, ফায়ার সার্ভিস, স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট ভলেন্টিয়ারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ র্যালীতে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকাল ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। দেশের সকল জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে সরাসরি সংযুক্ত ছিল। খুলনা সিটি করপোরেশনও নগরীর শহিদ হাদিস পার্ক থেকে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত থেকে বিশেষ এ কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করেছে।
র্যালী শেষে শহিদ হাদিস পার্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গুর ভয়াবহ রূপ দেখে প্রধানমন্ত্রী দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনস্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রধানমন্ত্রী এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে জনগণকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, সরকারের প্রত্যেকটি বিভাগ ও প্রতিষ্ঠান স্ব স্ব উদ্যোগে নিজ নিজ প্রতিষ্ঠানের এলাকা পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেক সহজ হবে। যে জীবনগুলো আমাদের মাঝ থেকে ঝরে গেছে, তা ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে ডেঙ্গুতে আর যাতে কোনো জীবন ঝরে না যায়, সমন্বিত প্রয়াস ও পরিকল্পনার মাধ্যমে সেই চেষ্টা করতে হবে।
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসির কার্যক্রম তুলে ধরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরীতে তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হচ্ছে। পাশাপাশি রেড জোনে অতিরিক্ত লোকবল নিয়োগ করে মশক নিধন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬