খুলনায় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনা নগরীতে রাইখান ওরফে রাইয়ান (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে আড়ংঘাটা থানার খইয়াতলা - মাক্ষিনগর এলাকায় বিশ্বাস প্রপার্টিজের পাশে রেললাইনের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আড়ংঘাটা পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ঘটনাস্থলে গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় যুবকের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার উওর অমিত কুমার বর্মন বলেন, প্রথমে আমরা তার পরিচয় নিশ্চিত করতে না পেরে ঘটনাস্থলে সিআইডির বিশেষজ্ঞ টিমকে খবর দেই। পরবর্তীতে তার পকেট তল্লাসী করে জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। পরিচয় পত্র অনুযায়ী তিনি রাইয়ান। তিনি খুলনার বৈকালি এলাকায় বসবাস করতেন বলে জানাগেছে। পারিবারিক কারনে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬