খুলনায় এক বিএনপি নেতাকে হত্যার রেশ কাটতে না কাটতেই দুই যুবককে কুপিয়ে জখম
খুলনায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আতংকের রেশ কাটতে না কাটতেই তার পরের দিন সকালেই দুই তরুনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ১৩ নভেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে খুলনা সদর থানাধীন ডিআইজি মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত দুই তরুন হলেন, পুর্ব বানিয়াখামার এলাকার আনিছুর রহমানের ছেলে মো: ইয়াছিন (১৮) এবং একই এলাকার আফজাল হোসেনের ছেলে মিনারুল (১৭)। তারা দুজনই বন্ধু এবং বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, ঘটনার সময় সকালে দুই বন্ধু ইয়াছিন ও মিনারুল হেঁটে ডিআইজি মাঠ এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপাতে থাকে। এতে মিনারুলের দুই পা এবং গলার নিচে, বুকের মাঝ বরাবর গভীর জখম হয়। অন্যদিকে, ইয়াছিনের ডান হাতের কব্জি বরাবর মারাত্মক জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে মিনারুল অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। এমন সহিংস ঘটনার কারনে পুরো এলাকায় আতংক বিরাজ করছে। নিরাপত্তার কথা চিন্তা করে আহত দুই যুবকের পরিবারের কোন সদস্যই এবিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি। ঘটনার বিষয়ে জানতে চাইলে খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, এঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত মামলা দায়ের করা হয়নি। আহত দুজনই বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬