মূল পাতা

সারাদেশ

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, নারী আটক

ছবি: সংগৃহীত

খুলনা নগরীর খানজাহানআলী রোডের একটি আবাসিক হোটেল থেকে সোহেল রানা বাবু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা (২৫) নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে সোহেল রানা বাবু ও ফাতেমা স্বামী-স্ত্রী পরিচয়ে খানজাহানআলী রোডের হোটেল কপোতাক্ষের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষে ওঠেন। পরে ওই কক্ষে তাদের মধ্যে ঝগড়া ও মনোমালিন্যের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, ঝগড়ার একপর্যায়ে সোহেল রানা বাবুর মৃত্যু হয়। এ ঘটনায় ফাতেমার বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেল রানা বাবুর মরদেহ উদ্ধার করে এবং ফাতেমাকে পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও সোহেল রানা বাবুর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, নারী আটক
0:00 0:00
1.0x
চেকপোস্ট

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, নারী আটক

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খুলনা নগরীর খানজাহানআলী রোডের একটি আবাসিক হোটেল থেকে সোহেল রানা বাবু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা (২৫) নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে সোহেল রানা বাবু ও ফাতেমা স্বামী-স্ত্রী পরিচয়ে খানজাহানআলী রোডের হোটেল কপোতাক্ষের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষে ওঠেন। পরে ওই কক্ষে তাদের মধ্যে ঝগড়া ও মনোমালিন্যের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, ঝগড়ার একপর্যায়ে সোহেল রানা বাবুর মৃত্যু হয়। এ ঘটনায় ফাতেমার বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেল রানা বাবুর মরদেহ উদ্ধার করে এবং ফাতেমাকে পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও সোহেল রানা বাবুর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত