সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

খুলনায় আতংক ছড়াতে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ : কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

 খুলনা : খুলনা নগরবাসীর মধ্যে আতংক ছড়ানো এবং আইন শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যেই খুলনা সিটি করপোরেশনের ( কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে মন্তব্য করেছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি মনে করেন, এই হামলার পেছনে কোন সন্ত্রাসী গোষ্ঠী, দুর্বৃত্ত কিংবা ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে। আজ সোমবার ১৬ নভেম্বর সকালে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি) পাশাপাশি কেসিসির পক্ষ থেকেও একটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে। ইতিমধ্যে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষন করা হচ্ছে। নগরীর নিরাপত্তা জোরদার করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, " খুলনা নগরীর আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে দ্রুত সময়ের মধ্যে এআই( কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরা স্থাপন করা হবে। একই সঙ্গে আমাদের প্রশাসনিক ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে। ঘটনাস্থল পরিদর্শনের সময় খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি সহ কেসিসির উর্ধবতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, হামলার ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশের উর্ধবতন কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষন করে হামলায় ব্যবহ্নত মোটরসাইকেলটি ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত রবিবার রাতে দুর্বৃত্তরা খুলনা সিটি করপোরেশনের নগর ভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে কোনো ধরনের প্রানহানী বা ক্ষয়ক্ষতি না হলেও নগর ভবনের কর্মকর্তা - কর্মচারীরা ও সাধারণ নগরবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।

চেকপোস্ট

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

খুলনায় আতংক ছড়াতে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ : কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত