শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

খুলনার রুপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

 রুপসায় মোঃ জাকির হোসেন (৪৩) নামে এক ইট - বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রুপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদের বড় ভাই এবং স্বল্পবহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার স্বল্প বহিরদিয়া এলাকায় হিরকের চায়ের দোকানে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে, রাতে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে যোগে এসে জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুপসা থানার অফিসার ইনচার্জ( ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি করে। তিনি পেশায় একজন ইট- বালু ব্যবসায়ী ছিলেন। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

চেকপোস্ট

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

খুলনার রুপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত