শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী আজ

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ, বিএনপির দোয়া মাহফিল

ছবি: চেকপোস্ট

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় দপ্তর থেকে শুক্রবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের সারা দেশে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

১৯৪৫ সালের ১৫ আগস্ট ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তাঁর জন্মনাম ছিল খালেদা খানম পুতুল। বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। পরবর্তী সময়ে তাঁদের পরিবার দিনাজপুরে চলে যায়। তাঁদের পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে।

স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হন খালেদা জিয়া। ১৯৮২ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে দলের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। ১৯৮৪ সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।

১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দেন।

দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুর পর এবারই প্রথম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

#বিএনপি #খালেদাজিয়া #জন্মবার্ষিকী

চেকপোস্ট

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ, বিএনপির দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত