বুধবার, ২১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খানসামায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

দিনাজপুরের খানসামায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ শফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার মোহাম্মদ শফিকুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের রিফুজি পাড়া এলাকার মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে খানসামা থানা পুলিশ অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় খানসামা থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-১৩ এবং তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার শফিকুল ইসলামকে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

খানসামায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ শফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার মোহাম্মদ শফিকুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের রিফুজি পাড়া এলাকার মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে খানসামা থানা পুলিশ অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় খানসামা থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-১৩ এবং তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার শফিকুল ইসলামকে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত