পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কন্ট্রোল রুম চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২৪ মে) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
কন্ট্রোল রুম নম্বর: ০১৬১৭৩৩৮০৬৭
এই নম্বরে ফোন করে কোরবানির চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ ও সেবা পাওয়া যাবে।
সরকার নির্ধারিত নতুন দামে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া বিক্রি হবে ৬২ থেকে ৬৭ টাকায়। ঢাকার বাইরে দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা। এছাড়া খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, চামড়া সংরক্ষণের জন্য এবারও সরকার বিনামূল্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ দেবে। মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন এলাকায় চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬