সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বন্যার্তদের সহায়তা বিতরণ

কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: মাধবপুরে এমপি সৈয়দ মো. ফয়সল

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

বক্তব্যে এমপি ফয়সল বলেন, তিনি এই এলাকার সন্তান। সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে জনসেবা করাই তার মূল লক্ষ্য।

তিনি বলেন, মাধবপুরের উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে তিনি নিজেই নিয়মিত তদারকি করবেন।

এমপি ফয়সল আরও বলেন, এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে সামনে বড় ধরনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি চাঁদাবাজি, জুলুম ও নির্যাতনমুক্ত পরিবেশ নিশ্চিত করে জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, চা বাগানের শ্রমিকসহ এলাকার মানুষ যে আস্থা ও ভালোবাসা দিয়ে তাকে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের মাধ্যমে সেই ঋণ শোধ করতে চান।

আগামী সাড়ে চার বছরে দেশের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের আশাবাদ জানিয়ে তিনি উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

পরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঘর, বাইসাইকেল ও সেলাই মেশিনসহ বিভিন্ন সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় শিক্ষাবৃত্তি।

সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, দুর্যোগের সময়ে পাওয়া এই সহযোগিতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

#মাধবপুর #সৈয়দফয়সল #উন্নয়ন_সহায়তা

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: মাধবপুরে এমপি সৈয়দ মো. ফয়সল

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

বক্তব্যে এমপি ফয়সল বলেন, তিনি এই এলাকার সন্তান। সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে জনসেবা করাই তার মূল লক্ষ্য।

তিনি বলেন, মাধবপুরের উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে তিনি নিজেই নিয়মিত তদারকি করবেন।

এমপি ফয়সল আরও বলেন, এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে সামনে বড় ধরনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি চাঁদাবাজি, জুলুম ও নির্যাতনমুক্ত পরিবেশ নিশ্চিত করে জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, চা বাগানের শ্রমিকসহ এলাকার মানুষ যে আস্থা ও ভালোবাসা দিয়ে তাকে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের মাধ্যমে সেই ঋণ শোধ করতে চান।

আগামী সাড়ে চার বছরে দেশের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের আশাবাদ জানিয়ে তিনি উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

পরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঘর, বাইসাইকেল ও সেলাই মেশিনসহ বিভিন্ন সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় শিক্ষাবৃত্তি।

সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, দুর্যোগের সময়ে পাওয়া এই সহযোগিতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত