সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‍্যাব-ডিবির যৌথ অভিযানে

কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন থানারপাড়া গ্রামের মজিদ খলিফার ছেলে সজীব খলিফা (৩০)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক ব্যবসা বা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

স্থানীয় সচেতন মহল জানিয়েছে, মাদকের বিস্তার ঠেকাতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

#মাদকবিরোধী_অভিযান #গোপালগঞ্জ #কোটালীপাড়া

চেকপোস্ট

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কোটালীপাড়ায় অভিযান: বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন থানারপাড়া গ্রামের মজিদ খলিফার ছেলে সজীব খলিফা (৩০)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক ব্যবসা বা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

স্থানীয় সচেতন মহল জানিয়েছে, মাদকের বিস্তার ঠেকাতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত