রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আশ্বাসে আন্দোলন স্থগিত

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাট শ্রমিকদের আন্দোলন স্থগিত

ছবি : চেকপোস্ট

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আশ্বাসের ভিত্তিতে কাঁচাপাট রপ্তানি বন্ধের প্রতিবাদে চলমান পাট শ্রমিকদের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।

গত ১৯ মে থেকে দৌলতপুরে অবস্থিত বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শ্রমিকরা। এর ধারাবাহিকতায় ২৪ মে সকাল ১০টা থেকে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

দুপুর সাড়ে ১২টার দিকে নজরুল ইসলাম মঞ্জু আন্দোলনস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও জুট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা করেন।

আলোচনার পর প্রধানমন্ত্রী পর্যায়ে কাঁচাপাট রপ্তানি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে এমন আশ্বাস পেয়ে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করেন।

তিনি আরও জানান, কাঁচাপাট রপ্তানি এবং বন্ধ জুট মিল চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং শ্রমিকদের স্বার্থে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

#পাট_শ্রমিক #খুলনা_নিউজ #কাঁচাপাট_ইস্যু

চেকপোস্ট

রোববার, ২৪ মে ২০২৬

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাট শ্রমিকদের আন্দোলন স্থগিত

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আশ্বাসের ভিত্তিতে কাঁচাপাট রপ্তানি বন্ধের প্রতিবাদে চলমান পাট শ্রমিকদের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।

গত ১৯ মে থেকে দৌলতপুরে অবস্থিত বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শ্রমিকরা। এর ধারাবাহিকতায় ২৪ মে সকাল ১০টা থেকে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

দুপুর সাড়ে ১২টার দিকে নজরুল ইসলাম মঞ্জু আন্দোলনস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও জুট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা করেন।

আলোচনার পর প্রধানমন্ত্রী পর্যায়ে কাঁচাপাট রপ্তানি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে এমন আশ্বাস পেয়ে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করেন।

তিনি আরও জানান, কাঁচাপাট রপ্তানি এবং বন্ধ জুট মিল চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং শ্রমিকদের স্বার্থে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত