সোমবার, ০৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মহাসড়কে অস্থিরতা, জব্দ যানবাহন

কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল, একসঙ্গে আটক ৪৫

ছবি : সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার মাটিয়ারা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে কয়েকশ নেতাকর্মী হঠাৎ করে মহাসড়কে মিছিল শুরু করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল পিয়াস।

মিছিল শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালায়। ধাওয়া দিয়ে অন্তত ৪৫ জনকে আটক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে মিছিল করে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরে আদালতে পাঠানো হবে।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব যানবাহনে করে বিভিন্ন এলাকা থেকে মিছিলে অংশ নিতে লোকজন আনা হয়েছিল।

আটকদের পরিচয় যাচাই ও তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছে পুলিশ।

#ছাত্রলীগ #কুমিল্লা #ঢাকাচট্টগ্রামমহাসড়ক

চেকপোস্ট

সোমবার, ০৮ জুন ২০২৬

কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল, একসঙ্গে আটক ৪৫

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার মাটিয়ারা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে কয়েকশ নেতাকর্মী হঠাৎ করে মহাসড়কে মিছিল শুরু করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল পিয়াস।

মিছিল শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালায়। ধাওয়া দিয়ে অন্তত ৪৫ জনকে আটক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে মিছিল করে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরে আদালতে পাঠানো হবে।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব যানবাহনে করে বিভিন্ন এলাকা থেকে মিছিলে অংশ নিতে লোকজন আনা হয়েছিল।

আটকদের পরিচয় যাচাই ও তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছে পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত