সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

দুই শিক্ষককে নতুন দায়িত্ব

কুবিতে সহকারী প্রক্টর পদে নতুন দুই মুখ, দায়িত্ব পেলেন মঞ্জুর-হালিমা

ছবি: চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হিসেবে ড. মো. মঞ্জুর হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনুর আক্তারের স্থলাভিষিক্ত হিসেবে হালিমা আক্তারকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের বিষয়ে ড. মো. মঞ্জুর হোসেন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সব স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করেন। সবার মতামতকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নিয়োগের পরবর্তী কার্যদিবসেই দায়িত্বে যোগ দেবেন বলেও জানান।

অন্যদিকে হালিমা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করায় তিনি কৃতজ্ঞ। শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তাঁরা সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

#কুবি #কুমিল্লাবিশ্ববিদ্যালয় #সহকারীপ্রক্টর

চেকপোস্ট

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কুবিতে সহকারী প্রক্টর পদে নতুন দুই মুখ, দায়িত্ব পেলেন মঞ্জুর-হালিমা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হিসেবে ড. মো. মঞ্জুর হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনুর আক্তারের স্থলাভিষিক্ত হিসেবে হালিমা আক্তারকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের বিষয়ে ড. মো. মঞ্জুর হোসেন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সব স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করেন। সবার মতামতকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নিয়োগের পরবর্তী কার্যদিবসেই দায়িত্বে যোগ দেবেন বলেও জানান।

অন্যদিকে হালিমা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করায় তিনি কৃতজ্ঞ। শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তাঁরা সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত