কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
‘ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হয়ে এগিয়ে চলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ নীলকুঞ্জ রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান (চন্দন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লু ওয়াটার পার্কের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, সদস্যসচিব আবুল বাশার এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নার্সিংবিষয়ক সম্পাদক ইভা আফরিন রিমা।
প্রধান আলোচক হিসেবে ছিলেন বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি, কুমিল্লার সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান এবং আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আলীমুল রাজী। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ছেলেদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ ও মেয়েদের জন্য চেয়ার খেলার আয়োজন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘কিশোরগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনাদের পরিবারের স্বপ্ন পূরণের পাশাপাশি সামাজিক, আঞ্চলিক বা রাজনৈতিক সংগঠনের মাধ্যমে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত হয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্ব দেওয়ার উপযোগী হয়ে গড়ে উঠতে হবে।’
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান (চন্দন) বলেন, ‘আজকের এই আয়োজনে আপনাদের মাঝে আমি উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। কিশোরগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে নবীনদের নতুন পরিবেশে মানিয়ে নেওয়া ও প্রবীণদের কর্মজীবনের জন্য শুভকামনা জানাই।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, উপস্থাপনা শৈলী ও সংগঠন চর্চার মাধ্যমে নেতৃত্ব প্রদানের যোগ্যতা অর্জন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক বা ব্যক্তিগত মতাদর্শের ঊর্ধ্বে উঠে আঞ্চলিক সংগঠনের মাধ্যমে মেলবন্ধন ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার পরিবেশ সৃষ্টি করতে হবে।’
সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজীব বলেন, ‘আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের নবীন-প্রবীণ শিক্ষার্থী সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আমাদের এই ধারা যাতে প্রতি বছর অব্যাহত থাকে, সেটাই আমি কামনা করি। পাশাপাশি জেলার যেসব নবীন শিক্ষার্থী আছেন, তাদের প্রতি প্রত্যাশা থাকবে তারা যেন সবসময় সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে কার্যক্রম পরিচালনা করে।’

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬