মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রহস্যজনক মৃত্যু, মুখ ও গলায় আঘাতের চিহ্ন

কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কালীগঞ্জ থানার ছবি।

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখ ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সকালে তুমলিয়া ইউনিয়নের সোম নতুন বাজারের উত্তর পাশে গোরস্থান সংলগ্ন এলাকায় রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত সাইফুল ইসলাম তুমলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। তিনি বিভিন্ন জেলায় শ্রমিকের কাজ করতেন এবং সোমবার দুপুরে বাড়িতে আসেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে চারদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

#অপরাধ_সংবাদ #কালীগঞ্জ #গাজীপুর

চেকপোস্ট

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখ ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সকালে তুমলিয়া ইউনিয়নের সোম নতুন বাজারের উত্তর পাশে গোরস্থান সংলগ্ন এলাকায় রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত সাইফুল ইসলাম তুমলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। তিনি বিভিন্ন জেলায় শ্রমিকের কাজ করতেন এবং সোমবার দুপুরে বাড়িতে আসেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে চারদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত