জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই পৌর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় কালাই পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম।
কালাই উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সদস্য অয়ন, পৌর জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক তানজিরুল ইসলাম রানা, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য বজলার রহমান এবং পৌর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬