লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করুণানগর বাজারে একটি মিষ্টির দোকানে বসে কথিত কবিরাজি চিকিৎসা, তাবিজ-কবজ ও ভাগ্য গণনার নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, করুণানগর বাজারের একটি মিষ্টির দোকানে দীর্ঘদিন ধরে আবু কালাম নামে এক ব্যক্তি কথিত কবিরাজি চিকিৎসা ও তাবিজ-কবজের ব্যবসা করে আসছেন। তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন বলে স্থানীয়দের দাবি।
অভিযোগ রয়েছে, কথিত কবিরাজ আবু কালাম নিজেকে দীর্ঘদিনের অভিজ্ঞ ‘খনার’ ও কবিরাজ হিসেবে পরিচয় দেন। জিনের বাদশা, ভাগ্য গণনা, জটিল রোগ নিরাময় এবং পারিবারিক সমস্যা সমাধানের মতো বিভিন্ন বিষয়ে অলৌকিক ক্ষমতার দাবি করে তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির এই সময়ে কোনো ধরনের বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া তাবিজ-কবজ ও কথিত অলৌকিক চিকিৎসার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা উদ্বেগজনক। বিশেষ করে গুরুতর অসুস্থ ব্যক্তিরা এ ধরনের কথিত চিকিৎসার ওপর নির্ভর করলে প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রতারণা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
একই সঙ্গে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এ ধরনের কথিত চিকিৎসা ও প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করারও দাবি জানিয়েছেন তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে আবু কালামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

মতামত