লক্ষ্মীপুরের কমলনগরে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কমলনগর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার সামছল আলম, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামী নেতা মাওলানা হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মাওঃ মোহাং ইউছুফ পাটোয়ারী এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬