বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কমলনগরে নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ, আদালতে মামলা।

ছবি: চেকপোস্ট

লক্ষ্মীপুরের কমলনগরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নোমান (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

গত রোববার (৪ অক্টোবর ২০২৬) লক্ষ্মীপুরের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন দক্ষিণ চর মার্টিন এলাকার বিবি ফাতেমা (২৭)। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(৪)(খ) ধারাসহ দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ফাতেমার স্বামী মারা যাওয়ার পর তিনি বাবার বাড়িতে বসবাস করে আসছেন। এ সময় আসামি নোমান তাকে বিভিন্ন সময়ে রাস্তাঘাটে একা পেয়ে অশালীন প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তারা আসামিকে সতর্ক করেন। এতে ক্ষুব্ধ হয়ে আসামি পুনরায় তাকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে পাশের বাড়ি থেকে ফেরার সময় আসামি ফাতেমাকে টেনে-হিঁচড়ে বাড়ির যাতায়াতের রাস্তার পাশের নারিকেল-সুপারি বাগানের ভেতরে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা এবং পরনের কাপড় ছিঁড়ে ফেলার পাশাপাশি শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ করা হয়েছে।

ফাতেমা বাধা দিয়ে ধস্তাধস্তি করে আত্মরক্ষার চেষ্টা করলে আসামি গাছের শক্ত লাঠি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তার বাম হাতের বাহু ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। দ্বিতীয় দফায় আঘাতে কোমর/পাছার অংশে গুরুতর জখম ও হাড়ে আঘাতের কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কমলনগরে নারীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ, আদালতে মামলা।

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত