ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে লক্ষ্মীপুরের কমলনগরে জমে উঠেছিল প্রীতি ফুটবল ম্যাচ। প্রিমিয়ার সিমেন্ট ও মেসার্স হাফিজ স্টোরের যৌথ উদ্যোগে ‘বিশ্বকাপ মাতোয়ারা’ কর্মসূচির আওতায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কমলনগরের হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, ডিলার ও রিটেইলাররা অংশ নেন। ম্যাচ ঘিরে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলায় মুখোমুখি হয় লক্ষ্মীপুর সদর অ্যাডভান্স প্রিমিয়ার সিমেন্ট টিম এবং কমলনগর-চন্দ্রগঞ্জ স্পেশাল প্রিমিয়ার সিমেন্ট টিম। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতায় মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে কমলনগর টিম ৪-৩ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার সিমেন্টের জেলা পরিবেশক মেসার্স হাফিজ স্টোরের পরিচালক জহিরুল ইসলাম। তিনি বলেন, ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পারস্পরিক বন্ধনও দৃঢ় করে।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর এরিয়ার এরিয়া ম্যানেজার শামীম হোসেন। এছাড়া মদিনা ট্রেডার্সের পরিচালক হাজি হারুনুর রশিদ হারুন, রামদয়াল রিয়াজ ট্রেডার্সের পরিচালক রিয়াজ উদ্দিন, আব্বাস ব্রাদার্সের পরিচালক জামাল উদ্দিন আব্বাস, আলম এন্টারপ্রাইজের পরিচালক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, রিটেইলার ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। পাশাপাশি সেরা খেলোয়াড়কে বিশেষ সম্মাননা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে মধ্য বিরতিতে নাস্তা ও পানীয় এবং খেলা শেষে ডিনারের ব্যবস্থাও করা হয়।
আয়োজকেরা জানান, ব্যবসায়ী ও রিটেইলারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক আয়োজন অব্যাহত থাকবে।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬