পাবনার বেড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে।
ফলাফল বিবরণী অনুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটির মোট পাসের হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ৬৬ শিক্ষার্থীর পাশাপাশি আরও ৭৪ জন শিক্ষার্থী ‘এ’ গ্রেড অর্জন করেছে।
চমৎকার এই ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
শিক্ষার্থীদের এমন সাফল্যে আল-হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাকিমুল কবীর কৃতী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষক মণ্ডলীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীরা ভবিষ্যতেও শিক্ষার এই উচ্চমান ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬