বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সহানুভূতিশীল হওয়ার আহ্বান

এসএসসিতে ফেল? হতাশ নয়, পাশে থাকার বার্তা শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি : সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ বার্তা দেন।

অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষার ফলাফল জীবনের শেষ নয়। একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষার খাতায় লেখা ফলাফল দিয়ে কারও পরিশ্রম, স্বপ্ন ও সম্ভাবনার মূল্যায়ন করা যায় না।

মন্ত্রী বলেন, ফল খারাপ হওয়ার পর অনেক শিক্ষার্থী মানসিক চাপ, হতাশা ও সামাজিক নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। এ সময় তাদের প্রয়োজন পরিবারের ভালোবাসা ও উৎসাহ।

অভিভাবকদের উদ্দেশে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সন্তান যেন ভয় বা চাপ অনুভব না করে, সে জন্য ঘরকে শাস্তির জায়গা নয়, বরং আশ্রয়ের জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো শিক্ষার্থী কেন পিছিয়ে পড়েছে তা খুঁজে বের করা সবার দায়িত্ব। ব্যর্থতার দায় শুধু শিক্ষার্থীর নয়, শিক্ষা ব্যবস্থার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের গল্প এখানেই শেষ নয়। ধৈর্য, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে তারা ভবিষ্যতে সফল হতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় সবসময় তাদের পাশে থাকবে বলেও জানান তিনি।

#এসএসসি_ফলাফল #শিক্ষার্থীদের_পাশে #শিক্ষামন্ত্রীর_বার্তা

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

এসএসসিতে ফেল? হতাশ নয়, পাশে থাকার বার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ বার্তা দেন।

অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষার ফলাফল জীবনের শেষ নয়। একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষার খাতায় লেখা ফলাফল দিয়ে কারও পরিশ্রম, স্বপ্ন ও সম্ভাবনার মূল্যায়ন করা যায় না।

মন্ত্রী বলেন, ফল খারাপ হওয়ার পর অনেক শিক্ষার্থী মানসিক চাপ, হতাশা ও সামাজিক নানা প্রতিকূলতার মুখোমুখি হয়। এ সময় তাদের প্রয়োজন পরিবারের ভালোবাসা ও উৎসাহ।

অভিভাবকদের উদ্দেশে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সন্তান যেন ভয় বা চাপ অনুভব না করে, সে জন্য ঘরকে শাস্তির জায়গা নয়, বরং আশ্রয়ের জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো শিক্ষার্থী কেন পিছিয়ে পড়েছে তা খুঁজে বের করা সবার দায়িত্ব। ব্যর্থতার দায় শুধু শিক্ষার্থীর নয়, শিক্ষা ব্যবস্থার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের গল্প এখানেই শেষ নয়। ধৈর্য, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে তারা ভবিষ্যতে সফল হতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় সবসময় তাদের পাশে থাকবে বলেও জানান তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত