স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে দলটির একটি প্রতিনিধিদল।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে অংশ নেয় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, বিদ্যমান আইন অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা চাকরি ছেড়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারেন। এই সুযোগ বাতিলের প্রস্তাব সংবিধানস্বীকৃত নাগরিকের রাজনৈতিক অধিকারকে বাধাগ্রস্ত করতে পারে।
দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দীন সরকার এবং শিশির মোহাম্মদ মনির।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বাতিলের প্রস্তাবসহ কয়েকটি বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করা হবে।
তিনি আরও জানান, ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে সামসুল আলমের নিয়োগসহ অন্যান্য বিষয়েও দলের অবস্থান কমিশনের কাছে তুলে ধরা হবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই নির্বাচন কমিশনের এক সভায় স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার সুপারিশ চূড়ান্ত করা হয়। একই সভায় স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় সংসদ নির্বাচনের মতো সেনা মোতায়েনের আইনি সুযোগ রাখাসহ আরও কয়েকটি সুপারিশ করা হয়।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬