সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

কেন ঘটবে এই বিরল ঘটনা?

এক বছরে দুই রমজান! কেন ঘটবে এই বিরল ঘটনা?

প্রতীকী ছবি

হিজরি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের দিনের ব্যবধানের কারণে ২০৩০ সালে ঘটতে যাচ্ছে এক বিরল ঘটনা। একই গ্রেগরিয়ান বছরে দুবার পবিত্র রমজান মাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০৩০ সালের জানুয়ারি ও ডিসেম্বর’ দুই সময়ে রমজান শুরু হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালের ৫ জানুয়ারি হিজরি ১৪৫১ সালের রমজান শুরু হতে পারে। এরপর একই গ্রেগরিয়ান বছরের শেষ দিকে, অর্থাৎ ২৬ ডিসেম্বরের দিকে, হিজরি ১৪৫২ সালের রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর রমজানের আনুষ্ঠানিক সূচনা নির্ভর করায় অঞ্চলভেদে তারিখ এক-দুই দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে।

জ্যোতির্বিদ ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০৩০ সালে দুই দফায় মিলিয়ে প্রায় ৩৬ দিন রোজা পালন করতে হতে পারে। প্রথম রমজান জানুয়ারির প্রায় পুরো মাসজুড়ে থাকবে এবং দ্বিতীয় রমজানের ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রায় ছয় দিন রোজা পড়তে পারে।

এর মূল কারণ হিজরি ও গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সময়ের পার্থক্য। গ্রেগরিয়ান বছর সাধারণত ৩৬৫ দিনের, আর হিজরি বছর ৩৫৪ বা ৩৫৫ দিনের। ফলে প্রতিবছর হিজরি মাসগুলো গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রায় ১০ থেকে ১১ দিন আগে চলে আসে।

এই ব্যবধানের কারণে প্রায় ৩৩ বছর পর হিজরি মাসগুলো গ্রেগরিয়ান ক্যালেন্ডারে একই সময়ের কাছাকাছি ফিরে আসে। এর ফলেই একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান পড়ার মতো বিরল পরিস্থিতি তৈরি হয়।

এর আগে ১৯৯৭ সালে একই গ্রেগরিয়ান বছরে দুবার রমজান পড়েছিল। ২০৩০ সালের পর আবার ২০৬৩ সালে একই ধরনের ঘটনা ঘটতে পারে বলে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে উল্লেখ করা হয়েছে।

এদিকে ২০৩০ সালের দুই রমজানই শীত মৌসুমে পড়ার সম্ভাবনা থাকায় বিশ্বের অনেক অঞ্চলে তুলনামূলক কম সময় রোজা রাখতে হবে। ফলে দীর্ঘ গ্রীষ্মকালীন রোজার তুলনায় ওই সময়ের রোজা অনেকের জন্য স্বস্তিদায়ক হতে পারে।

#দুইরমজান #২০৩০সালেররমজান #রমজান_ক্যালেন্ডার

চেকপোস্ট

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

এক বছরে দুই রমজান! কেন ঘটবে এই বিরল ঘটনা?

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত