মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

এইচএসটিইউ ফিল্ম ক্লাবের নেতৃত্বে তাজমুল-বশির

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইচএসটিইউ) শিক্ষার্থীদের চলচ্চিত্রভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘এইচএসটিইউ ফিল্ম ক্লাব’-এর নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০২২ ব্যাচের শিক্ষার্থী মো. রাকিবুল হুদা তাজমুলকে সভাপতি এবং শেখ বশির মাহমুদ রাজিবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র চর্চাকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যেই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। বিদায়ী সভাপতি তৌফিক ও সাধারণ সম্পাদক আসিফ বিন আলিম অনিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগের ২০২৫-২০২৬ কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করবে বলে জানানো হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের পর সভাপতি মো. রাকিবুল হুদা তাজমুল বলেন, দায়িত্বটি তার জন্য আনন্দ ও গর্বের পাশাপাশি বড় দায়িত্বও। ক্লাবকে আরও সৃজনশীল ও প্রাণবন্ত করে নতুন গল্প তৈরির জায়গা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, একটি ভালো চলচ্চিত্র শুধু বিনোদন দেয় না; মানুষের চিন্তাকে নাড়া দেয়, প্রশ্ন করতে শেখায় এবং অনুভূতিকে জাগিয়ে তোলে। ক্লাবের প্রতিটি সদস্য ও গল্প বলতে চাওয়া মানুষের অংশগ্রহণে চলচ্চিত্র চর্চাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে।

অন্যদিকে সাধারণ সম্পাদক শেখ বশির মাহমুদ রাজিব বলেন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া তার কাছে শুধু একটি পদ নয়, বরং বিশ্বাস ও বড় দায়িত্ব। নতুনদের স্বপ্ন দেখানো, সৃজনশীলদের নিজেদের প্রকাশের সুযোগ তৈরি এবং ছোট গল্পগুলোকে বড় পর্দায় তুলে ধরার জন্য কাজ করার প্রত্যয় জানান তিনি।

নতুন নেতৃত্বকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

#এইচএসটিইউ #ফিল্মক্লাব #তাজমুলবশির

চেকপোস্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

এইচএসটিইউ ফিল্ম ক্লাবের নেতৃত্বে তাজমুল-বশির

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত