শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উৎসবমুখর পরিবেশে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমিতে দুই দিনব্যাপী শিক্ষা মেলা সমাপ্ত

ছবি: চেকপোস্ট

‘পড়ে শিখবো, করে শিখবো, শিখনটাকে টেকসই করবো, সৃজনশীল ও আদর্শ মানুষ হব’—এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী অ্যান্ড হাই স্কুলের দুই দিনব্যাপী শিক্ষা মেলা।

১৬ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ মেলায় শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি বইয়ের বাইরের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখার অভিজ্ঞতা অর্জন করে। নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভা তুলে ধরতে তারা বিভিন্ন প্রকল্প তৈরি করে মেলায় উপস্থাপন করে।

১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

মেলায় বিজ্ঞানবিষয়ক প্রকল্প, ‘২৪-এর গণঅভ্যুত্থান’ বিষয়ক প্রকল্প, আইসিটি কর্নার, ইসলামিক কর্নার, রোবটিক্সসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১৫শ প্রকল্প প্রদর্শন করা হয়।

দুই দিনব্যাপী এ মেলায় হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থী অংশ নেন। তারা বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের তৈরি প্রকল্প দেখেন এবং তাদের উৎসাহ দেন।

এ ছাড়া শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেলা পরিদর্শন করেন। শিক্ষার্থীদের প্রকল্প উপস্থাপন দেখে তারা প্রশংসা করার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা দেন।

আয়োজকদের মতে, বইয়ের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যেই এ শিক্ষা মেলার আয়োজন। দুই দিনেই মেলায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী অ্যান্ড হাই স্কুলের দুই দিনব্যাপী এই শিক্ষা মেলা।

চেকপোস্ট

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

উৎসবমুখর পরিবেশে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমিতে দুই দিনব্যাপী শিক্ষা মেলা সমাপ্ত

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘পড়ে শিখবো, করে শিখবো, শিখনটাকে টেকসই করবো, সৃজনশীল ও আদর্শ মানুষ হব’—এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী অ্যান্ড হাই স্কুলের দুই দিনব্যাপী শিক্ষা মেলা।

১৬ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ মেলায় শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি বইয়ের বাইরের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখার অভিজ্ঞতা অর্জন করে। নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রতিভা তুলে ধরতে তারা বিভিন্ন প্রকল্প তৈরি করে মেলায় উপস্থাপন করে।

১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

মেলায় বিজ্ঞানবিষয়ক প্রকল্প, ‘২৪-এর গণঅভ্যুত্থান’ বিষয়ক প্রকল্প, আইসিটি কর্নার, ইসলামিক কর্নার, রোবটিক্সসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১৫শ প্রকল্প প্রদর্শন করা হয়।

দুই দিনব্যাপী এ মেলায় হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থী অংশ নেন। তারা বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের তৈরি প্রকল্প দেখেন এবং তাদের উৎসাহ দেন।

এ ছাড়া শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেলা পরিদর্শন করেন। শিক্ষার্থীদের প্রকল্প উপস্থাপন দেখে তারা প্রশংসা করার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা দেন।

আয়োজকদের মতে, বইয়ের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যেই এ শিক্ষা মেলার আয়োজন। দুই দিনেই মেলায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।

উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী অ্যান্ড হাই স্কুলের দুই দিনব্যাপী এই শিক্ষা মেলা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত