বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে ফ্রি ডেন্টাল ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শতাধিক শিশু

ছবি: চেকপোস্ট

পাবনার ঈশ্বরদীতে কোমলমতি শিক্ষার্থীদের মুখের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও দাঁতের সুরক্ষা সুনিশ্চিত করতে দিনব্যাপী এক ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুলটির শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

​জিয়াউর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজীবন সদস্য ও মুখ-দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মীর মো. শফিকুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ঈশ্বরদী উপজেলার জয়নগরের শেখের দাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা চিকিৎসাসেবা কার্যক্রম চলে।

​ক্যাম্পে চিকিৎসা দেওয়ার পাশাপাশি শিশুদের মুখে সঠিক নিয়মে ব্রাশ করার কৌশল এবং দাঁত ভালো রাখার উপায় বাতলে দেন বিশেষজ্ঞরা। গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় লাঘব করা এবং শৈশব থেকেই ডেন্টাল সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

​নিজের এলাকাভিত্তিক মানবিক কাজের অংশ হিসেবে এ ক্যাম্প পরিচালনা প্রসঙ্গে ডা. মীর মো. শফিকুল ইসলাম বলেন, "গ্রামীণ এলাকার সাধারণ মানুষ ও শিশুরা প্রায়শই আধুনিক দন্তচিকিৎসার আওতার বাইরে থেকে যায়। আমরা প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কাজ করছি। এর ধারাবাহিকতায় সম্প্রতি বেড়া উপজেলাতেও আমরা ফ্রি ডেন্টাল ক্যাম্প করেছি। পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

​স্কুল চত্বরে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা। তারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত বিরতিতে এ ধরনের ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

চেকপোস্ট

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে ফ্রি ডেন্টাল ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শতাধিক শিশু

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদীতে কোমলমতি শিক্ষার্থীদের মুখের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও দাঁতের সুরক্ষা সুনিশ্চিত করতে দিনব্যাপী এক ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুলটির শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

​জিয়াউর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজীবন সদস্য ও মুখ-দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মীর মো. শফিকুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে ঈশ্বরদী উপজেলার জয়নগরের শেখের দাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা চিকিৎসাসেবা কার্যক্রম চলে।

​ক্যাম্পে চিকিৎসা দেওয়ার পাশাপাশি শিশুদের মুখে সঠিক নিয়মে ব্রাশ করার কৌশল এবং দাঁত ভালো রাখার উপায় বাতলে দেন বিশেষজ্ঞরা। গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় লাঘব করা এবং শৈশব থেকেই ডেন্টাল সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

​নিজের এলাকাভিত্তিক মানবিক কাজের অংশ হিসেবে এ ক্যাম্প পরিচালনা প্রসঙ্গে ডা. মীর মো. শফিকুল ইসলাম বলেন, "গ্রামীণ এলাকার সাধারণ মানুষ ও শিশুরা প্রায়শই আধুনিক দন্তচিকিৎসার আওতার বাইরে থেকে যায়। আমরা প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কাজ করছি। এর ধারাবাহিকতায় সম্প্রতি বেড়া উপজেলাতেও আমরা ফ্রি ডেন্টাল ক্যাম্প করেছি। পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

​স্কুল চত্বরে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা। তারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত বিরতিতে এ ধরনের ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত