বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোর-এ-শহীদে সকাল ৮:৩০টায় ঈদ জামাত

ঈদ জামাত ঘিরে দিনাজপুরে কঠোর নিরাপত্তা, ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মুসল্লিদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত ব্রিফিং প্যারেড আয়োজনে জেলা পুলিশ। ছবি : চেকপোস্ট

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান-এ আগামী ২৮ মে ২০২৬ সকাল ৮টা ৩০ মিনিটে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মুসল্লিদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ ব্রিফিং প্যারেড আয়োজন করেছে দিনাজপুর জেলা পুলিশ

বুধবার (২৭ মে) দুপুর ৩টা ৩০ মিনিটে দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে অনুষ্ঠিত এই ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার, দিনাজপুর। তিনি বলেন, ঈদ জামাতে লাখো মুসল্লির সমাগম হবে। তাই নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও জানান, ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ, সন্দেহভাজন ব্যক্তিদের পর্যবেক্ষণ এবং জরুরি সেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন, সিসিটিভি মনিটরিং ও টহল কার্যক্রম জোরদার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আবদুল হালিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের প্রধান জামাত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

#দিনাজপুর #ঈদুলআজহা #গোরএশহীদ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ঈদ জামাত ঘিরে দিনাজপুরে কঠোর নিরাপত্তা, ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান-এ আগামী ২৮ মে ২০২৬ সকাল ৮টা ৩০ মিনিটে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মুসল্লিদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ ব্রিফিং প্যারেড আয়োজন করেছে দিনাজপুর জেলা পুলিশ

বুধবার (২৭ মে) দুপুর ৩টা ৩০ মিনিটে দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে অনুষ্ঠিত এই ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার, দিনাজপুর। তিনি বলেন, ঈদ জামাতে লাখো মুসল্লির সমাগম হবে। তাই নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও জানান, ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণ, সন্দেহভাজন ব্যক্তিদের পর্যবেক্ষণ এবং জরুরি সেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন, সিসিটিভি মনিটরিং ও টহল কার্যক্রম জোরদার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আবদুল হালিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের প্রধান জামাত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত