বুধবার, ২৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শান্তি ও সম্প্রীতির বার্তা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে রাজাপুরা পীরের আহ্বান: সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই

ছবি : চেকপোস্ট

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জে ঐতিহ্যবাহী জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় হোসাইনীয়া কমিটি বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় জসনে জুলুছটি অনুষ্ঠিত হয়। জুলুছটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্বারী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর উত্তম চরিত্র ও আদর্শের মাধ্যমে মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করেছেন।

তিনি আরও বলেন, ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। শান্তিপূর্ণ ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে উগ্রতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করতে হবে। মহানবী (সা.)-এর ক্ষমা, সহনশীলতা, মানবিকতা ও শান্তির আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।

কুরআন-সুন্নাহর শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ জাতি গঠনের আহ্বান জানান তিনি। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় অ্যাডভোকেট আব্দুর রইছ, মাওলানা সিরাজুল ইসলাম খায়ের, মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী, মুফতি কে এম নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুরুল হক, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ, জেলা যুবদল নেতা হুমায়ুন কবিরসহ হোসাইনীয়া কমিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং হোসাইনীয়া কমিটি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

#সুনামগঞ্জ #ঈদে_মিলাদুন্নবী #জসনে_জুলুছ

চেকপোস্ট

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে রাজাপুরা পীরের আহ্বান: সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জে ঐতিহ্যবাহী জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় হোসাইনীয়া কমিটি বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় জসনে জুলুছটি অনুষ্ঠিত হয়। জুলুছটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্বারী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর উত্তম চরিত্র ও আদর্শের মাধ্যমে মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করেছেন।

তিনি আরও বলেন, ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। শান্তিপূর্ণ ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে উগ্রতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করতে হবে। মহানবী (সা.)-এর ক্ষমা, সহনশীলতা, মানবিকতা ও শান্তির আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।

কুরআন-সুন্নাহর শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ জাতি গঠনের আহ্বান জানান তিনি। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় অ্যাডভোকেট আব্দুর রইছ, মাওলানা সিরাজুল ইসলাম খায়ের, মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী, মুফতি কে এম নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুরুল হক, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ, জেলা যুবদল নেতা হুমায়ুন কবিরসহ হোসাইনীয়া কমিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং হোসাইনীয়া কমিটি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত